কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য গরু দিয়ে ধান মাড়াই

খবর টি পড়েছেন : ২৮৭
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য গরু দিয়ে ধান মাড়াই
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Atrai News Photo Cow 03-06-2014তাপস কুমার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: রূপ, রং আর ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশ। শষ্যের শ্যামলতা ভাটিয়ালী সুরের গান, রাখালের বাশিঁ, কৃষাণের উদার জমিন, কৃষাণীর ধান ভানার উল্লাস, ছয় রূপের ছয়টি ঋতু সব মিলিয়ে এ যেন কোন শিল্পীর নিপুণ হাতে রং তুলিতে আঁকা স্বপ্নের দেশ। 

Shamol Bangla Ads

এদেশে সন্ধ্যে-সকালে ডাহুক, দোয়েল, কোয়েলের ডাকে ঘুম ভাঙ্গে। প্রকৃতির পালা বদলে আসে ছয়টি ঋতু। ঋতু চক্রের ঘূর্ণায়মান রূপকালে এখন হেমন্তকাল। কৃষকের সবুজ শ্যামল ধানের ক্ষেত সোনা রং ধারণ করছে। পাকা ধানের ম ম গন্ধে বাতাস ভরে উঠেছে। মাঠে-মাঠে, ঘরে-ঘরে চলছে ধান কাটার উৎসব। দিনে হাজারো ব্যস্ততা আছেই তার উপর রাতভর চলে ধান মাড়াইয়ের কাজ। এত ব্যস্ততার পরেও কৃষক তার কৃষাণ বধু মহা খুশি। নতুন চালের ভাত, পিঠা-পুলি, আর পায়েসের গন্ধ ভেসে আসে প্রায় প্রতিটি ঘর থেকে। তবে আধুনিক বিজ্ঞানের যুগে অপার আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের কৃষিক্ষেত্রে। ধান রোপন ধান কাটা, মাড়াই করা এমনকি ধান থেকে চারা করা নিয়ে প্রত্যেকটা কাজই সম্পন্ন বিজ্ঞানের নব নব আবিষ্কার দ্বারা। গরু আর লাঙ্গল টানা সেই জরার্জীণ কৃষককে এখন আর দেখা যায় না। হালের গরু ছেড়ে কৃষক এখন সাহায্য নেয় ট্রাক্টরের। পাঁচ মিনিটেই জমি প্রস্তুত। বৃষ্টির জন্যে অপেক্ষা করতে হচ্ছে না। পাম্পের সাহায্যে সেচ কাজ করে পানির চাহিদা মিটানো হচ্ছে। প্রতিনিয়তই নিত্য নতুন সব কীটনাশক বাজারে আসছে। এখন আর কৃষককে রোদ বৃষ্টিতে ভিজে ধানের বীজ তার শষ্যক্ষেতে ছিটিয়ে দিতে হয় না। জমিতে বীজ ছিটানোর জন্যে এখন আছে অত্যাধুনিক যন্ত্রপাতি। ধানের পাতা পরীক্ষা করে এ জমির উপযোগী কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ধানের আগাছা পরিষ্কার করার জন্যেও ব্যবহার হচ্ছে এক ধরনের দাঁতালো যন্ত্র। ধান কাটার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে ধান কাটার যন্ত্র। দিনব্যাপি চাষাকে আর গায়ের ঘাম ঝরিয়ে ধান কাটতে হচ্ছে না।
আত্রাই সদর ইউনিয়নের মধ্য সাহেবগঞ্জ গ্রাম ঘুরে দেখা যায় কয়েকটি পরিবারে এখনো গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছে। নারীরাও পা দিয়ে ধান মাড়াই করছেন। কথা হয় আকবর আলীর সাথে তিনি বলেন, আগে প্রতি ঘরে ঘরে গরু দিয়ে ধান মাড়াই হতো। এখনো মেশিন দিয়ে ধান মাড়াই হয়। এতে ব্যয় একটু বেশি হলেও সময় বাঁচে। গরু দিয়ে ধান মাড়ানো সম্পর্কে তিনি বলেন, ঐতিহ্য ধরে রাখতে এখনো গরু দিয়ে ধান মাড়াই করা হয়।
খনজোর গ্রামের রমজান আলী জানান, টাকার কারণে জমিতে ধান চাষ বেশী করতে পারিনি। এখন ধান পেকেছে পাকা ধান মাড়াইয়ের জন্য ট্রাক্টর আনতে গেলে টাকার প্রয়োজন। তাই গ্রামের কয়েকজন থেকে গরু নিয়ে এবারের মৌসুমের ধান মাড়াই করেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুলাউড়ায় ক্ষুদ্র জাতিসত্তার মানবাধিকার কর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প… পরবর্তী সংবাদ মহা তাবুজলসা দিয়ে শেষ হলো বাকৃবির তৃতীয় কৃষি…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads