রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর বাজারের টেকের মোড় নামকস্থান থেকে ৯ জুন সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ একটি ওয়ান সুটারগান সহ মোঃ শাহাদাত হোসেন(১৯) নামের এক ছিনতাইকারী যুবককে গ্রেফতার করেছে । এ বিষয়ে রামগঞ্জ থানা দ্রুত বিচার ও অস্ত্র আইনে ২টি মামলা রুজু করা হয়েছে ।

রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন থেকে জানা গেছে উপজেলার আলীপুর বাজারের সাদ্দাম হোসেন নামের এক চা দোকানদার সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আলীপুর টেকের মোড় নামকস্থান পৌছামাত্রই দক্ষিন দরবেশপুর গ্রামে গোলাবাড়ির আবুছায়েদ সাবুর ছেলে ও করপাড়া ইউপির মহসিন নামে দুই যুবক মোটর সাইকেল যোগে এসে তার পথরোধ করে। শাহাদাত হোসেন চা দোকানদার সাদ্দাম হোসেনের বুকে একটি সুটারগান ধরে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । এ সময় চা দোকানদার সাদ্দাম হোসেন ছিনতাইকারী শাহাদত হোসেনকে অস্ত্রসহ ঝাঁপটে ধরে জোরে চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ছিনতাইকারী শাহাদাত হোসেনকে অস্ত্রসহ হাতে নাতে আটক করে থানা পুলিশকে সোপর্দ করে । অপর ছিনতাইকারী মহসিন পালিয়ে যেতে সক্ষম হয় । পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতার কৃত ছিনতাইকারীকে লক্ষ্মীপুর কোর্টে সোপর্দ করে ।



















