গফরগাঁওয়ে বিআরডিবির ভাইস-চেয়ারম্যান রহস্যজনক অর্ন্তধান

খবর টি পড়েছেন : ১৯২
গফরগাঁওয়ে বিআরডিবির ভাইস-চেয়ারম্যান রহস্যজনক অর্ন্তধান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে বিআরডিবির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান (৫০) গত সোমবার দুপুরে গফরগাঁও পৌর এলাকার বাসভবন থেকে বের হয়ে ১০ জুন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় উদ্বিগ্ন পরিবার পুলিশকে অবহিত করে পাগলা থানায় একটি জিডি করেছেন। তার স্ত্রী আকলিমা খাতুন জানান, সোমবার সন্ধায় উপজেলার মশাখালী রেলষ্টেশন সংলগ্ন চাইরবাড়িয়া বাজার থেকে স্বামীর সঙ্গে শেষ বার ফোনে কথা হয়। গতকাল মঙ্গলবার সকালে বলদী বিলপাড় এলাকা থেকে জনৈক ইদ্রিস ভাইস চেয়ারম্যান শাহজাহানের ব্যবহৃত মোবাইল ফোনটি কুড়িয়ে পান।

Shamol Bangla Ads

নিখোঁজ শাহজাহানের পরিবার সূত্রে জানা যায়, তার সাথে ছোট ভাই মোস্তফার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে তিনি গুম হতে পারেন।
পাগলা থানার ওসি বদরুল আলম খান বলেন, থানার জিডির সূত্র ধরে তদন্তকাজ চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দীগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত পরবর্তী সংবাদ মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads