মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তাপুর গ্রামে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মান্নান আলী (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ১০ জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোস্তফাপুর এলাকার মীর মহসিন ভিলা থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত মান্নান কিশোরগঞ্জ জেলার সাজনপুর গ্রামের মৃত সাদিক মিয়ার ছেলে এবং মৌলভীবাজার সদর হাসপাতালের সামনে একটি চায়ের দোকানের মালিক।
স্থানীয়রা জানায়, মান্নান মোস্তফাাপুর এলাকার মীর মহসিন ভিলায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সকাল বেলা কোনো এক সময় ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
মৌলভীবাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।



















