নন্দীগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত

খবর টি পড়েছেন : ২০৬
নন্দীগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

a 10-06-14 Nandigram Bograনন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্বাধীনতার ইতিহাসের নির্মম সত্যগুলো তুলে ধরায় দেশ নায়ক তারেক রহমানের প্রতি অশ্লীল রুচিহীন আওয়ামী আক্রমণের প্রতিবাদে গতকাল ১০ই জুন সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন, বগুড়া জেলা বিএনপি সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড.আব্দুর রাফি পান্না। তিনি তার বক্তব্যে বলেন, ভোটার বিহীন তামাশার নির্বাচন করে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে। যে আওয়ামী সরকারের প্রতি জনগণের কোন সমর্থন বা আস্থা নেই। তাই তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যাচারে লিপ্ত হয়েছে। জনগণ আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্তি চায়। তাই কঠিন আন্দোলন করে এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে সুরক্ষা করে নির্দলীয় তত্ত্ববধায়ক সকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, সহ-সভাপতি ও মেয়র সুশান্ত কুমার সরকার, ফারুকুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি মাসুদ, বিএনপি নেতা আ.হালিম, খলিলুর রহমান, প্রভাষক জাকারিয়া লিটন, সিদ্দিকুর রহমান, খায়রুল ইসলাম বাচ্চু, মোফাজ্জল হোসেন, বাবলু মিয়া, শ্রমিকদল নেতা কেএম হাবিবুর রহমান, শামছুল ইসলাম, ছাত্রদল নেতা এনামুল হক আপেল ও অমিত হাসান হিরু প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগৈলঝাড়ায় মন্দিরের মূর্তি ভাংচুর : এএসপি’র ঘটনাস্থল পরিদর্শন পরবর্তী সংবাদ গফরগাঁওয়ে বিআরডিবির ভাইস-চেয়ারম্যান রহস্যজনক অর্ন্তধান

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads