পুলিশের কড়া নজরদারীতেও শার্শায় মাদক ব্যবসা জমজমাট : একাজে ব্যবহৃত হচ্ছে শিশুরা

খবর টি পড়েছেন : ১৯১
পুলিশের কড়া নজরদারীতেও শার্শায় মাদক ব্যবসা জমজমাট : একাজে ব্যবহৃত হচ্ছে শিশুরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইয়ানুর রহমান (যশোর) : শার্শা উপজেলার সমগ্র স্থানে পুলিশের কড়া নজরদারী থাকা সত্বেও থেমে নেই মাদকের ব্যবসা। সচতেন মহলের দাবি অতিতের চেয়েও বহুগুনে বেড়েছে এ ব্যবসা। তবে ভোল পাল্টিয়ে নতুনভাবে শিশুদের ব্যবহার করছে ব্যবসায়ীদের।
একাধিক সুত্র মতে জানা যায়, শার্শার প্রায় ১৫টি পয়েন্টে অতিতের যে কোন সময়ের চেয়ে বহুগুনে মাদকের রমরমা ব্যবসা চলছে। ছোট ছোট দু’একটি চালান আটক হলেও বড় বড় চালানের টিকিটিও ছুতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থা। অভিযোগ রয়েছে আটককৃত মাদকের অধিকাংশ আবার বিভিন্ন কৌশলে পৌছে যাচ্ছে মাদক ব্যবসায়ীদের হাতে।
তথ্য অনুসন্ধ্যানে জানা যায়, শার্শা উপজেলার পোড়াবাড়ী নারায়নপুর এলাকায় এখন মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ ঘাটিতে পরিনত হয়েছে। এখান থেকে প্রতিদিন হাজার হাজার বোতল ফেনসিডিল ও মন মন গাঁঞ্জা পাচার হচ্ছে দেশের অভ্যন্তরে। আর এ পাচারের রুট হিসাবে ব্যবহার করছে উত্তর শার্শার বিভিন্ন সড়ক। এ পয়েন্টের নিয়ন্ত্রন করছে পোড়াবাড়ী নারায়নপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু।
নির্ভরযোগ্য একাধিক সুত্র জানায়, মিন্টু ভারতের ভেড়ে ও বাংলাদেশের রঘুনাথপুর সীমান্তকে মাদক ব্যবসার নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে। আর তার গডফাদার হিসাবে সেল্টার দিচ্ছে ঐ সীমান্তের কুখ্যাত এক কিলার। যার দাপটে এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার কোন তদারকি চলে না।
সুত্র গুলি আরো জানায়, ভারতের ভেড়ে সীমান্তের বিভিন্ন রুট হয়ে বাংলাদেশের রঘুনাথপুর সীমান্ত দিয়ে মাদকের বড় বড় চালান ঢুকছে। আর এ চালানের বেশির ভাগ মটরসাইকেলে করে পরিবহন করা হয়। যার অধিকাংশ ভাড়াটিয়া মটরসাইকেল। অপরদিকে এসব মটরসাইকেলের আরোহী হিসেবে ব্যবহার করা হচ্ছে ১২ থেকে ১৮ বছরের শিশু কিশোরদের।
স¤প্রতি উত্তর শার্শা কয়েকটি রুটে সম্প্রতি গাজা ও ফেনসিডিলসহ কয়েকজন শিশু কিশোরকে পুলিশ আটক করেছে। এ সকল শিশু কিশোররা তাদের বক্তব্যে জানান, প্রতিটি মাদকে চালান তারা বেনাপোলের পোড়াবাড়ী নারায়নপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টুর কাছ হতে নিয়ৈ এসেছে। এ গুলি নির্দিষ্ট স্থানে পৌছে দিতে পারলে প্রতিটি চালানে তাদেরকে দেয়া হত ৪ হাজার টাকা।
এদিকে বেনাপোলের পোড়াবাড়ী নারায়নপুর এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মিন্টু দীর্ঘদিন ধরে মাদকের দেদার ব্যবসা করে আসছে। তা নামে একাধিক মামলা থাকলেও সে আটক হচ্ছে না। বেনাপোল বন্দর থানায় খোঁজ নিয়ৈ জানা যায়, সেখানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টুর নামে রয়েছে  একাধিক মামলা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেবিদ্বারে আন্তঃজেলা মাদক ব্যবসায়ি রোকসানা আক্তার শিরিন গাঁজাসহ… পরবর্তী সংবাদ আগৈলঝাড়ায় শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সভাপতির পদত্যাগ ও…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads