মো: আমির হোসেন আমু,দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে রোকসানা আক্তার শিরিন(৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে ৩কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৭টায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) সাইদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এ,এ,আই) আবু তাহের’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৗর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের আন্তঃজেলা মাদক ব্যবসায়ি মোঃ স্বপন মিয়ার ঘরে তল্লাসী চালিয়ে ওই গাঁজা উদ্ধার করেছে। আটক রোকসানা আক্তার শিরিন আন্তঃজেলা মাদক ব্যবসায়ি মোঃ স্বপন মিয়ার স্ত্রী।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, রোকসানা আক্তার শিরিন গত ৭এপ্রিল মাদক চোরা চালানীর অভিযোগে গ্রেফতার হয়ে জেল হাজতে গেলেও স¤প্রতি জামিনে এসে আবারো পূর্বে ব্যাসা অব্যাহত রেখেছেন। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে।



















