ads

সোমবার , ৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীর চাঁপারাণী হত্যা মামলায় রায় : রনির ফাঁসি অপর ২জন খালাস

খবর টি পড়েছেন : ২১০
মধুখালীর চাঁপারাণী হত্যা মামলায় রায় : রনির ফাঁসি অপর ২জন খালাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

CHAPA RANIমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :  ফরিদপুরের মধুখালী উপজেলার চাঞ্চল্যকর চাঁপারাণী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে  ৯ জুন সোমবার  । রায়ে বখাটে দেবাশীষ সাহা ওরফে রনিকে ফাঁসির আদেশ ও দশ হাজার টাকা জড়িমানা এবং অন্য দুই আসামী সঞ্জয় বিশ্বাস ও মো. আলমগীর হোসেন কে  বেকসুর খালাস প্রদান করেন। গত ২৬ মে রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তি-তর্ক শেষে সোমাবার  ফরিদপুরের  জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক এ রায় ঘোষনা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী আদালতে হাজির ছিলেন না।  মামলায় রাষ্টপক্ষের সরকারি কৌসুলী ছিলেন (পিপি) মো. খসরুজ্জামান দুলু এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন মো. শাহজাহান মিয়া।  প্রসঙ্গত চাঁপারাণী নিজের কলেজ পড়–য়া এক মেয়ের ইভটিজিং এর প্রতিবাদ করায় ২০১০ সালের ২৬ অক্টোবর বিকেলে চাঁপারাণীকে মটোরসাইকেল চাপা দিয়ে হত্যা করে দেবাশীষ সাহা ওরফে রনি এবং তাঁর দুই সহযোগী সঞ্জয় বিশ্বাস ও মো. আলমগীর হোসেন। ফরিদপুরের মধুখালী সদরের গাড়াখোলা এলাকায় চাঁপারাণীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরদিন চাঁপারাণীর ভাই অরুণ কুমার ভৌমিক বাদি হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলাদায়ের করেন।
FARIDPUR RONI PIC-1চাঁপা রাণী ভৌমিকের স্বামী স্বপন সাহা জানান, আদালতের এ রায়ে আমি সন্তুষ্ট তবে যত দ্রুত সম্ভব আসামীকে গ্রেফতার করে ফাঁসি কর্যকর করার দাবী জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজারহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১ : সড়ক অবরোধ পরবর্তী সংবাদ দেবিদ্বারে আন্তঃজেলা মাদক ব্যবসায়ি রোকসানা আক্তার শিরিন গাঁজাসহ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads