ads

সোমবার , ৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ১০ বছর পর আওয়ামী লীগের সম্মেলন

খবর টি পড়েছেন : ১৯৮
ঠাকুরগাঁওয়ে ১০ বছর পর আওয়ামী লীগের সম্মেলন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঠাকুরগাঁও প্রতিনিধি : অবশেষে দীর্ঘ ১০ বছর পর জেলা সম্মেলনের উদ্যোগ নিয়েছে সরকারি দল ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ। সব স্তরের কর্মী-সমর্থকদের  জোর দাবির মুখে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা  কমিটি প্রস্তুতিমূলক সভা করেছে। রবিবার সন্ধ্যা ৭ টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ  এর  সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য  সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য   দবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য  এমদাদুল হক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু, মাহবুবুর রহমান খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়, সদর উপজেলা সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলামসহ উপজেলা নেতৃবৃন্দ।

উলে­খ্য, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়  ২২ মে, ২০০৪ সালে। জেলা সভাপতি রমেশ চন্দ্র সেন বলেন, শিগগিরই জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। সম্প্রতি জেলা আওয়ামীলীগের  সম্মেলন অনুষ্ঠানের দাবিতে দলের একাংশ শহরে বিক্ষোভ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের শ্রীবরর্দীতে বজ্রপাতে যুবক নিহত পরবর্তী সংবাদ মহাদেবপুরে বজ্রপাতে এবার স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু : অলৌকিকভাবে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads