স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলায় বজ্রাপাতে মো: মামুন মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। ৯ জুন সোমবার বিকেলে উপজেলার কলাকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মুষলধারে বৃষ্টির সময় কৃষক পরিবারের সন্তান মামুন মিয়া ক্ষেতে কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় এলাকাবাসী মামুনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















