ads

সোমবার , ৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে বজ্রপাতে এবার স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু : অলৌকিকভাবে বেঁচে গেছে শিশু কন্যা মদিনা

খবর টি পড়েছেন : ২০৬
মহাদেবপুরে বজ্রপাতে এবার স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু : অলৌকিকভাবে বেঁচে গেছে শিশু কন্যা মদিনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

bozropatমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে এবার স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভাগ্যগুনে বেঁচে গেছে তাদের ৩ মাস বয়সের শিশু কন্যা মদিনা। ৯ জুন সোমবার ভোরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের আঁজুল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গেছে, ওইগ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র আব্দুল মতিন (২৪) এবং তার স্ত্রী বেনু বেগম (১৮) তাদের ৩ মাস বয়সের কন্যা মদিনাকে নিয়ে নিজ ঘরে শুয়ে ছিলেন। ভোরে বৃষ্টিপাতের সময় স্বামী-স্ত্রী দু’জনেই ঘুম থেকে জেগে ওঠেন। এসময় বিকট শব্দের বজ্রের আগুনে ঝলসে স্বামী-স্ত্রী উভয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘরে থাকা শিশু কন্যা ভাগ্যগুনে বেঁচে যায়। বজ্রপাতে প্রতিবেশী তিলজান বেগম (৬০), জাহানারা বেগম (৫০) এবং সফাপুর ইউনিয়নের  তাতারপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী রওশন আরা (৩২) মারাত্মক আহত হয়। চিকিৎসার জন্য তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান বজ্রপাতে নিহতদের পরিবারে ২০ হাজার এবং আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন।
এর আগে গত ৩০ মে উপজেলার সরস্বতীপুর হাটে বজ্রপাতে উপজেলার ভেবরি গ্রামের মহির উদ্দীনের পুত্র আফজাল হোসেন (৪২), চৌমাশিয়া গ্রামের ফারাজ উদ্দিনের পুত্র হাফিজুল ইসলাম (৩৮), উত্তরগ্রামের আব্দুল গফুরের পুত্র শামসুল আলম (৪০), দাশড়া গ্রামের ইসমাইল আলীর পুত্র ইয়াকুব আলী (৩৪) এবং নওগাঁ সদর উপজেলার ফারাজপুর গ্রামের কাচুর পুত্র আজিজার রহমানসহ (৪০) ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই বজ্রপাতে প্রায় অর্ধ শত মানুষ আহত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে ১০ বছর পর আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী সংবাদ মুজিবনগরের সোনাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী আহত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads