ads

শনিবার , ৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার লালমোহনে ২০ বছর পর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০১
ভোলার লালমোহনে ২০ বছর পর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Bhola Pic 06-06-14মশিউর রহমান পিংকু, ভোলা : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহ্উাদ্দ্নি নাসিম বলেছেন, “বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তাই স্বাধীনতার ৪৩ বছর পরেও পাকিস্তান আইনের একটি বাংলাদেশ বানাতে চায়। এ দেশকে আফগানিস্থান বানাতে চায়; জামায়াত শিবিরকে বাঁচাতে নির্বাচনে না গিয়ে দেশের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে বিনষ্ট করেছে”। লালমোহন বালিকা বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বেলা ১২টার সময় ভোলার লালমোহন উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন। ২০বছর পড়ে ভোলার লালমোহন উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে নাসিম আরও বলেন, ‘বাংলাদেশ এখন একটি উন্নত রাষ্ট্র; এ বছর ২লাখ ৫০হাজার ৫০৬ কোটি টাকার বাজেট পেশ করার পরেও চাল-আটা-তেল-হলুদ-লবনের দাম বাড়েনি। এ ধরনের নজির অন্য সরকার কখনও দেখাতে পারেনি। 

Shamol Bangla Ads

সাংসদ নাসিম বলেন, খালেদা জিয়ার ছেলেরা বাংলদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ কে শ্মশানে পরিণত করেছে। এখন বিদেশে বসে আবোল-তাবোল বকছে। যদি তাদের ঈমান মজবুত হতো তবে দেশে বসে রাজনীতি করে জেল-জুলুম সহ্য করতো। কিন্তু তাদের দেশের প্রতি কোন দায়িত্ববোধ নেই। তাই দেশকে এতিম করছে। তাদের সময়ে কখনও দেশ উন্নয়নের দিকে ধাবিত হতে পারেনা।
নাসিম মেজর হাফিজকে ঈঙ্গিত করে বলেন, ‘লালমোহন-তজুমদ্দিনকে সন্ত্রাসের রাজত্ব বানিয়ে এখন তিনি ঢাকায় শুধু সংবাদ সম্মেলন করছেন। জনগন বুঝে ফেরেছেন, সু-সময়ে জনগনের পাশে থেকে আর দুঃসময়ে জনগনকে বিপদে ফেলে ঢাকায় গিযে বসে তাকলে জননেতা হওয়া যাযনা’।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। শুরুতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড, আফজাল হোসেন, ভোলা-৩ আসনের সাংসদ( লালমোহন তজুমদ্দিন) নুরুন্নবী চৌধুরী, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাংসদ আলী আজম মুকুল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, লালমোহন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী রেজা মিয়া প্রমূখ।
সম্মেলনে সকল ভোটারের সর্ব-সম্মতিক্রমে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন কে সভাপতি ও আলী রেজা মিয়াকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। ৫১ সদস্য বিশিষ্ট কমিটির বাকী সদস্যদের নাম পড়ে ঘোষনা করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গৌরনদীতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত… পরবর্তী সংবাদ বুড়িচংয়ে মামলার বাদীকে প্রাণনাশের হুমকী

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads