অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর গ্রামে দু’গ্রæপের মধ্যে হামলা, পাল্টাহামলা ও সংঘর্ষে ৩ নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে গৌরনদী ও ২ জনকে মুলাদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মিয়ারচর গ্রামের বেলায়েত বেপারীর বাড়ির জমি নিয়ে তার চাচাতো ভাই শাহাবুদ্দিন বেপারীর সাথে দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শাহাবুদ্দিন বেপারীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনে শুক্রবার সকাল ৭টার দিকে ওই জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করেন। এসময় বেলায়েত বেপারী ঘর নির্মাণে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে শাহাবুদ্দিনের লোকজন হামলা চালিয়ে বেলায়েত বেপারীকে গুরুতর আহত করে। বেলায়েতের লোকজন পাল্টা হামলা চালালে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হামলায় ও সংঘর্ষে বেলায়েত বেপারী, হিরন বেপারী, মিজান বেপারী, নূপুর বেগম, চম্পা বেগম, শিখা বেগম, সুমন বেপারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক সরোয়ার আলম জানান, খবর পেয়ে পুলিম ঘটনাস্থলে পৌঁছে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এব্যাপারে উভয়পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে।



















