ads

শনিবার , ৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুড়িচংয়ে মামলার বাদীকে প্রাণনাশের হুমকী

খবর টি পড়েছেন : ২২০
বুড়িচংয়ে মামলার বাদীকে প্রাণনাশের হুমকী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামে সন্ত্রাসী হামলা ঘটনায় থানায় মামলা দায়ের করায় মামলার বাদী অহিদুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকী-ধমকি ও ভয় ভীতি দিয়ে আসছে আসামীরা।
মামলার বিবরনে জানা যায়, বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ অহিদুর রহমান (৫০) একই গ্রামের মোঃ অজিত মিয়ার ছেলে রবিউল সহ ৭/৮জন সন্ত্রাসী হামলা চালিয়ে গত ৩১ মে শুক্রবার সকাল ৮টায় পূর্ব শত্র“তার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দা, লাঠি,ছেনা সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অহিদুরের রহমানের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা-জানালা, আসবাপত্র ভাংচুরসহ ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। একপর্যায়ে অহিদুর রহমানের মেয়ে ৮ মাস অন্তঃসত্তা মোসাঃ মাসুদাকে বেধম মারধর ও তার সাথে অশালীন আচরণ করে তার কানে থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় অহিদুর রহমান, তার স্ত্রী জোসনা বেগম, লিটন ও সিরাজুল ইসলামসহ অন্যান্য এগিয়ে এলে তাদের উপরও হামলা করে সন্ত্রাসীরা। এতে অন্তঃসত্তা মাসুদা আক্তারকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। সন্ত্রাসী হামলার ঘটনায় অহিদুর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করে রবিউলকে প্রধান আসামী করে। যার মামলা নং-৪। এরপর থেকে সন্ত্রাসীরা প্রকাশ্যে ও বিভিন্নভাবে মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি ধমকি ও ভয়ভীতি দিয়ে আসছে। ফলে মামলার বাদী অহিদুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলার লালমোহনে ২০ বছর পর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন… পরবর্তী সংবাদ দামুড়হুদায় হত্যা মামলার আসামী নারায়ণগঞ্জ থেকে আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads