চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা দামুড়হুদার রঘুনাথপুর শাহিন হত্যা মামলার আসামি ডালিম (২৮) কে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে হোটেল থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে দামুড়হুদা থানার শিকদার মশিউর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাহের ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার আপ্যায়ন নামের একটি খাবারের হোটেল থেকে ডালিমকে আটক করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, আটককৃত ডালিম শাহিন হত্যা মামলা এজাহারভুক্ত আসামি সে দীর্ঘদিন পলাতক ছিল।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকালে মাদক বিক্রি করাকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে শাহিন নিহত হয়। ওই দিন সন্ধ্যায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।



















