ads

শুক্রবার , ৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে অর্পিত সম্পত্তি থেকে ভূমিহীন ও আদিবাসীদের উচ্ছেদ

খবর টি পড়েছেন : ২০৯
সাপাহারে অর্পিত সম্পত্তি থেকে ভূমিহীন ও আদিবাসীদের উচ্ছেদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sapaharসাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের হাপানিয়া শিয়ালমারী গ্রামে অর্পিত সম্পত্তি নিয়ে স্থানীয় আদিবাসী ও ভূমিহীনদের মধ্যে সৃষ্ঠ সমস্যা নিরসন ও আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে উপজেলা প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার সকালে ওই সম্পত্তি থেকে সকল বসত বাড়ি উচ্ছেদ করে তা সরকারী নিয়ন্ত্রনে নেওয়্ াহয়েছে।
উলে­খ্য, শিয়ালমারী গ্রামে অবস্থিত ৮ বিঘা অর্পিত সম্পত্তিতে স্থানীয় ৬০ ভূমিহীন পরিবার বসবাস করতে থাকা কালে দীর্ঘ ৮ মাস পর গত মঙ্গলবার সকালে স্থানীয় আদিবাসীরা জোরপূর্বক দখল নেয়। এ ঘটনায় আদিবাসী ও ভূমিহীনদের মধ্য গত কয়েকদিন ধরে কয়েকদফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এভাবে চলতে থাকলে আইন শৃংখলা চরম অবনতি হতে পারে এমন আশংকা দেখা দিলে গতকাল শুক্রবার সকালে সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স, ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, দিঘীরহাট কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুন নূর, গোয়ালা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম হোসেন সহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ভুমিহীন ও আদিবাসীদের সেখান থেকে উচ্ছেদ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাজেট লক্ষ্যবিলাসী : সিপিডি পরবর্তী সংবাদ গৌরনদীতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads