নজরুল ইসলাম বাচ্চু চারঘাট : কালের বিবর্তনে রাজশাহীর চারঘাটে ঢেঁকি শিল্প আজ বিলীন হতে চলেছে। দু একটি গ্রামে ঢেকি শিল্পের দেখা মিললেও তা একিবারেই হাতে গোনা কয়েকটি। আজ থেকে কয়েক বছর আগেও ছিল ঢেকি শিল্পের ব্যবহার সর্বাধিক। কিন্তু যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢেকি শিল্পের ব্যবহার না থাকায় আজ তা বিলুপ্তির পথে। যুগের সঙ্গে ছাড়া আর তেমন ভাবে ঢেকি দেখা যায় না। এক সময় ঢেকি ছাড়া মানুষের দৈনন্দিন কাজ করা যেন কোন ভাবে সম্ভব ছিল না। কিন্তু বর্তমান যুগে বিভিন্ন অত্যাধনিক প্রযুক্তির কারনে ঢেকি শিল্পের ব্যবহার আর নেই বললেই চলে। ঝিকরা গ্রামের ৬০ বছরের বৃদ্ধা মরিয়ম বিবি বলেন, আমরা যখন যুবতী ছিলাম। তখন দেখেছি আমাদের মা চাচি, সহ মহিলারা আমাদের বাড়ীর ঢেকিতে ধান,গমসহ বিভিন্ন কাজ সম্পন্ন করতো। এ ছাড়াও বিয়ের সময় ঢেকিতে ধান বানতে বানতে যে মধুর গান শোনা যেত সে দিন গুলো আজ শুধুই অতীত। সারা পাড়ার মানুষ জানতো বিয়ে হচ্ছে। কতই সুন্দর লাগতো। কিন্তু এখন বিয়ে স্বাদী হলে নিজের বাপ মাকে পর্যন্ত জানাতে চ্যা না এখনকার ছেলে মেয়েরা। ঢেকিতে ধান বেনে যে চাউল হতো তার স্বাধও ছিল অনেক। কিন্তু এখন ডিজিটাল সব প্রযুক্তিতে যে ধান থেকে চাউল হয়। তা খেতে তেমন একটা স্বাধ লাগে না। তা ছাড়া গ্রামের নববধুরা ধান বানতে এসে যে গল্প ধরতো তা তখন আমাদের ভালোই লাগতো। কিন্তু দিন বদলের পালায় ঢেকির ব্যবহার না থাকায় ঐতিহ্যবাহি ঢেকি শিল্প আজ নষ্ট হতে বসেছে। ভায়ালক্ষিপুর গ্রামের বাসিন্দা লুৎফা বেগম বলেন, ঢেকিতে ধান বানতে না জানলে আগে মেয়েদের বিয়েতে চরম সমস্যা দেখা দিতো। যে মেয়ে ঢেকিতে ধান বানতে জানেনি তাকে শ্বশুর বাড়ীর লোকের অনেক কটুক্তি কথা শুনতে হতো। নববধু ধান বানতে রান্না করতে, চুল বাধতে জানে কি না। তা দেখে আগে বিয়ে দেয়া হতো। কিন্তু এখন বিভিন্ন উন্নয়ন মুলক প্রযুক্তি আসার কারনে কোন নব বধুকে আর কষ্ট করে ঢেকিতে পাড় দিতে হয় না। অনুপমপুর গ্রামের গৃহিনী সাহারা বানু বলেন, ঢেকি শিল্প গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী শিল্প। এমন এক সময় ছিল যখন ফজরের নামাজ আদায় করে গ্রামের নববধুরা ঢেকিতে পাড় দিয়ে চিড়া কুটতো আর গান শোনাতে। সে দিনের কথা মনে পড়লে আজো মনে চরম আনন্দ লাগে। তিনি বলেন, এক সময় ধান থেকে চাউল তৈরী করতে ঢেকি ছাড়া আর কোন অবলম্বনই ছিল না। অনেক কষ্ট করে মেয়েদের ঢেকিতে পাড় দিতে হতো। সাহারা বানু আরো বলেন, বিয়ের সময় ঢেকিতে বাংলার গৃহবধৃরা মিষ্টি মধুর গান বলতো আর ঢেকিতে পাড় দিতো। মনটা গান শুনে ভরে যেতো। আজ ঢেকির কথা শুনে একটি গানের কথা মনে পড়ে যায়। তখন তিনি বলেন, “ও বউ ধান বানে রে , ঢেকিতে পাড় দিয়া ” “ঢেকি নাচে বউ নাচে, হেলিয়া-দুলিয়া, ও বউ ধান বনে রে” । সব মিলিয়ে চারঘাটের ঐতিহ্যবাহি ঢেকি শিল্প আজ বিলুপ্তির পথে।



















