ভান্ডারিয়ায় জাটকা জেলেদের পুর্নবাসনের ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

খবর টি পড়েছেন : ১৯৮
ভান্ডারিয়ায় জাটকা জেলেদের পুর্নবাসনের ভিজিডি চাল বিতরণে  অনিয়মের অভিযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Bhandaria News 06-06-14ভান্ডারিয়া প্রতিনিধি :  পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ২শত জাটকা জেলেদের ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জেলেদের অভিযোগ, সশ্লিষ্টরা পরিমাপে কমদেয়াসহ  জেলেদের নিকট থেকে অর্থ নিয়ে বিনামূল্যের চাল বিতরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইকড়ি ইউনিয়নের ২০০ জাটকা জেলের ভিজিডির চাল বিতরণ কালে জনপ্রতি ৩০ কেজি চালের স্থলে ২৫ থেকে ২৬ কেজি চাল দেয়া হয়।

Shamol Bangla Ads

এছাড়া  সাবেক ইউপি সদস্য কামরুল বেপারী সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগমের সীল মোহরকৃত বিশেষ টোকেন স্লিপ দিয়ে প্রত্যেক কার্ডধারী জেলের কাছ ১০০ থেকে ২০০ টাকা উত্তোলন করেন। যেসব জেলেরা টাকা দিতে অস্বীকার করছেন তাদেরকে চাল দেয়া বন্ধ রাখা হয়। স্থানীয়রা বিষয়টি ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদের জানালে কয়েক ঘন্টা চাল বিতরণ বন্ধ রাখার পর পুনরায় একইভাবে Bhandaria News 06-06-14(2)চাল বিতরণ করা হয় বলে জেলেদের অভিযোগ। এদিকে ২৫ জন কার্ডধারী জেলে চাল পাননি বলে অভিযোগ রয়েছে।
অর্থ উত্তোলনের ব্যাপারে কামরুল বেপারী জানান, এ টাকা আমি খাইনা আমাকে শুধুমাত্র উত্তোলনের দায়িত্ব দেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী শাহ মোহাম্মদ… পরবর্তী সংবাদ কালের বিবর্তনে ঐতিহ্যবাহি ঢেকি শিল্প বিলুপ্তির পথে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads