অবৈধ বাজেট প্রত্যাখ্যান বিএনপির

খবর টি পড়েছেন : ২২৭
অবৈধ বাজেট প্রত্যাখ্যান বিএনপির
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

0 01_শ্যামলবাংলা ডেস্ক : ঘোষিত বাজেটকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিএনপি তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৬ জুন শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ওইকথা বলেন। এসময় তিনি বলেন, অনির্বাচিত সংসদের অবৈধ সরকার তাদের তথাকথিত বাজেট উপস্থাপন করেছে। এই অবৈধ বাজেটকে আমরা প্রত্যাখ্যান করেছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলেছে আগামী ৫ বছর নাকি আমাদের শুধু বাজেটকে ‘অবৈধ’ বলেই যেতে হবে। এতে কোনো কাজ হবে না। আমি বলতে চাই কাজ না হলেও আমাদের কিছু করার নেই। আমরা অবৈধ বাজেটকে অবৈধই বলতে থাকব। এই সরকারের পতনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার যাদের অধিকার কেড়ে নিয়েছে তাদের জাগ্রত হতে হবে। মুক্তির সংগ্রামের জন্য তাদের এগিয়ে আসতে হবে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সংগঠনের নেতা জহির আলী, নাজির হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালের বিবর্তনে ঐতিহ্যবাহি ঢেকি শিল্প বিলুপ্তির পথে পরবর্তী সংবাদ আগৈলঝাড়ায় পোনা মাছ চাষ করে ৫ শতাধিক পরিবার…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads