মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রিজিয়া খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট ছড়াকার রফিকুর রশীদ রিজভী, গাংনী ফুলকুঁড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম , গাংনী পৌর কাউন্সিলর আতিয়ার রহমান।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহ-কারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু জাফর।
অনুষ্ঠানে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের সংগৃহীত বিভিন্ন জাতের ফল অতিথিদের খাওয়ানো হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদ হোসেন সুমন, ছাত্রী মুক্তা ও বৈশাখীর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি, শিক্ষক ও ছাত্রীরা গান, নৃত্য, অভিনয়,কৌতুক পরিবেশন করেন ।



















