আড়াই লাখ ৫শ ৬ কোটি টাকার বাজেট পেশ

খবর টি পড়েছেন : ১৮৭
আড়াই লাখ ৫শ ৬ কোটি টাকার বাজেট পেশ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Muhitশ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সংসদের আগামী ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য আড়াই লাখ ৫শ ৬ কোটি টাকার নতুন বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতবারের মাতো এবারও ডিডিটাল পদ্ধতিতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এ বাজেট উপস্থাপন করেছেন। এর আগে ৫ জুন বৃহস্পতিবার সাড়ে ৩টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরির সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এবারের বাজেট অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। প্রথমেই সংসদের কাছে বাজেট পেশ করার অনুমতি চান অর্থমন্ত্রী। স্পিকার সম্মতি দিলে বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি তার বাজেট বক্তৃতা শুরু করেন এবং শেষ করেন সন্ধ্যা ৭টায়। এর মাঝখানে ছিল শুধু আসরের নামাজের জন্য কয়েক মিনিটের বিরতি। তার আগে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার খসড়া বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আজ অর্থমন্ত্রী এ বাজেট অনুমোদনের প্রস্তাব করেন। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০১৪-১৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫শ ৬ কোটি টাকা। এরমধ্যে ঘাটতি (অনুদান ছাড়া) ৬৭ হাজার ৫শ ৫২ কোটি টাকা। মূল এডিপি ধরা হয়েছে ৮০ হাজার ৩শ ১৫ কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণ ৪৩ হাজার ২শ ৭৭ কোটি, বৈদেশিক ঋণ ১৮ হাজার ৬৯ কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯শ ৫৪ কোটি টাকা। ৫ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশকালে তিনি ওইসব কথা বলেন। এসময় অর্থমন্ত্রী বলেন, সামনের বছরে প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রফতানি ও জনশক্তি রফতানি বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে। মানব সম্পদ উন্নয়নের হার বাড়বে। বিদেশি বিনিয়োগ ও ঋণপ্রবাহ বাড়বে। ২০১৪-১৫ অর্থবছরে ৭ দশমিক ৩ মাত্রার প্রবৃদ্ধির আশা করছি।
তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বিরোধী দল ব্যাপক সহিংসতা চালিয়েছে। তাদের ওই সহিংসতার ফালে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। পাইকারি ও খুচরা ব্যবসায় নেমে আসে অন্ধকার। সরকারি সম্পদ হয়ে উঠে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে। আর এর প্রভাব পড়ে অর্থনীতিতে। কমে যায় কর রাজস্ব। তিনি আরও বলেন, বিশ্বমন্দার পর আমাদের অর্থনীতি আবার পুনরায় জেগে উঠতে শুরু করেছে। মৎস্য ও প্রাণী খাতে উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি হয়েছে। সরকারের নীতির ফলে রফতানি খাতে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এর ফলে কৃষিখাতের সম্ভাবনা আশাব্যঞ্জক।
অর্থমন্ত্রী ৮ম বাজেট হিসেবে জাতীয় সংসদে বাজেট পেশ করলেন। মহাজোট সরকারে থেকে টানা ৫টি বাজেট দিয়েছেন। এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে দুটি বাজেট দিয়েছিলেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলায় দুর্নীতি বিরোধী সভা পরবর্তী সংবাদ মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads