শ্যামলবাংলা ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। ৫ জুন বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। বেঞ্চের অপর ৩ বিচারপতি হচ্ছেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কামারুজ্জামানের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন। মঙ্গলবার আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ৩ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগের ওই বেঞ্চ।
উল্লেখ্য, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদন্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে ৬ জুন ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। আপিল শুনানির জন্য প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ৪ বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন করে দেন।



















