ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বুধবার সকাল ৯টায় শুরু হয়ে কোনপ্রকার বিরতী ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ও উপজেলা পর্যায়ে ঐদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন সময়ে দেশের দুর-দুরান্ত থেকে ভোট দিতে ছুটে আসেন। আর এ জন্য উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষের সামনে এক মিলন মেলায় পরিণত হয়।
এ নির্বাচন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত, এডিএম সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ,এস,এম মুশা, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, থানা অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, নির্বাচনের সার্বিক তত্বাবধানে উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, বিআরডিবি কর্মকর্তা সাধনকুমার রায়। এ ছাড়াও নির্বাচনের সময় ৫জন পোলিং অফিসার-সিএ আব্দুল ওয়াহাব, এটিও রবীন্দ্রনাথ সরকার, আব্দুর রহমান, পিআইও সহকারী আসলাম আলী, রায়হান আলীসহ মোট ৭জন এজেন্ট উপস্থিত ছিলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ১৫৪টি ভোটের মধ্যে ১৪৩টি ভোট পড়ে। বাকী ১১টি ভোট বিভিন্ন কারণে বাতিল হয়ে যায় বলে জানান প্রিজাইডিং অফিসার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে দু’টি প্যানেল সাবেক কমান্ডার মনিরুল ইসলাম মন্টু-মোকবুল প্যানেল কলস প্রতীক ও আলহাজ্ব নুরুল ইসলাম-নেজামুদ্দিন প্যানেল হাতি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল হিসেবে সাবেক কমাণ্ডার মনিরুল-মোকবুল প্যানেল কলস প্রতীকে ৬৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ›িদ্ব প্রার্থী নুরুল-নেজামুদ্দিন প্যানেল হাতী প্রতীক নিয়ে ৭৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্যানেলের অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছে তাদের মধ্যে ডেপুটি কমাণ্ডার নেজামুদ্দিন কমাণ্ডার, সহ:কমাণ্ডারসাংগঠনিক রুস্তম আলী, সহ:কমাণ্ডার অর্থ নজরুল ইসলাম, সহ:কমান্ডার ত্রাণ-পূনর্বাসন ও সমাজকল্যাণ সায়েদ আলী, সহ:কমান্ডার তথ্য ও প্রযুক্তি জোহর আলী, সহ:কমান্ডার ক্রীড়ি ও সংস্কৃতি হাসিম উদ্দিন, সহ:কমান্ডার দপ্তর ও পাঠাগার আবু বক্কর, সহ:কমান্ডার ত্রাণ ও সমাজকল্যাণ আবু ওবায়েদ তৈয়বুর রহমান, কার্যকরী সদস্য সাজেদ আলী চৌকিদার ও পেশকার আলী নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচন ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। তার সাথে ছিলেন, প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, নির্বাচনের সার্বিক তত্বাবধানে নিয়োজিত উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার।
এ নির্বাচনে বেশকিছু উপজেলার কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় সাংবাদিকগণ, পুলিশ-গ্রামপুলিশ, আনসার-ভিডিপির সদস্যগণ সার্বিকভাবে সহযোগিতা করেন।
নির্বাচনে বিজয়ী প্যানেলের আলহাজ্ব নুরুল ইসলাম লোলো হাজির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, অতিরিক্ত গরম আর লূ-হাওয়াতে দুর-দুরান্তর থেকে আসা দেশের শ্রেষ্ট সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ তাদের ভোটাধিকার বলে ভোট দিতে আসছে দেখে খুবই ভালো লাগছে। আর বিজয়ী হওয়ার পর পরবর্তী দিনগুলি উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তাই এ ব্যাপারে সকল বীরমুক্তিযোদ্ধা ভাই-বোনসহ উপজেলার সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।



















