তাপস কুমার, আত্রাই (নওগাঁ) : দুঃসহ গরমের পর হঠাৎ করে নওগাঁর আত্রাইয়ে এক পশলা বৃষ্টি যেন শান্তির পরশ নিয়ে আসে সবার প্রাণে। এতে স্বস্তির নিঃশ্বাস নেয় উপজেলাবাসী।

গত সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে ৩০/৪০ মিনিট ধরে বৃষ্টি হয় বলে জানা গেছে। মুষলধারে বৃষ্টি না হলেও ঝিরঝিরি বিষ্টিতে ভিজতে দেখা গেছে অনেককে । বৃষ্টির পর যানজটের সৃষ্টি হয় এবং কিছুক্ষনের মধ্যেই রাস্তায় যানবাহন শুন্য দেখা গেছে। বিপাকে পরে বিভিন্ন গন্তব্য স্থানের যাত্রীরা। এদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এরাকায় সৃষ্ট নিন্ম চাপটি দুর্বল হয়ে লঘু চাপের ফলে এ বৃষ্টি হয় বলে আবহাওয়া সূত্রে জানা গেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে লঘু চাপটি এখন পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। লঘুচাপের ফলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগওে গভীর সঞ্চালন শীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকুলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে দীর্ঘ ২০দিন পর বৃষ্টি হওয়ায় উপজেলা বাসীর মধ্যে নেমে আসে স্বস্তি। স্কুল কলেজের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে ঘরে ফেরে। এছাড়াও গতকাল মঙ্গলবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হতে দেখা গেছে। এ বৃষ্টির কারণে উপজেলার গ্রাম-গঞ্জের খেটে খাওয়া শ্রমজীবি মানুষের মাঝে কিছুটা হাসি মুখও দেখা গেছে।



















