ads

মঙ্গলবার , ২৭ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুমিল্লা জেলা ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা

খবর টি পড়েছেন : ১৮৫
চট্টগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুমিল্লা জেলা ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদের চেয়ারম্যান ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমাদের সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথকে অপহরণের পর শারিরীক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে ক্ষোভ ও তীব্র নিন্দা জ্ঞাপন সহ অপহরণের সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি দাবী জানান- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ ঘটনায় নিন্দা জ্ঞাপন করেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সভাপতি মন্ডলীর সদস্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অবঃ) হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন কুমার বকসী, যুগ্ম সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী রাজু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দে, সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার নাগ কানাই, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন রায়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন সাহা প্রমুখ।
উল্লেখ্য যে, বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদের চেয়ারম্যান ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমাদের সংবাদ পত্রিকার প্রকাশক-সম্পাদক সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথকে গত ১৯ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকা থেকে জোর পূর্বক একটি সন্ত্রাসী বাহিনী অপহরণের পর তাঁর উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালায় সন্ত্রাসীরা ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুঃসহ গরমের পর স্বস্তির বৃষ্টি পরবর্তী সংবাদ ভান্ডারিয়ায় এলজিএসপি’র প্রশিক্ষণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads