ads

মঙ্গলবার , ২৭ মে ২০১৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে রেল লাইনের পার্শ্বে থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৭, ২০১৪ ১২:৪৪ অপরাহ্ণ
আদমদীঘিতে রেল লাইনের পার্শ্বে থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গতকাল সোমবার ভোরে সান্তাহার-পাবতীপুর রেল লাইনের বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ষ্টেশানের দক্ষিনে রেল লাইনের পার্শ্বে থেকে শহিদুল ইসলাম (২৭) নামের এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শহিদুল ইসলাম নওগাঁর রানীনগর উপজেলার দাইদপুর মন্ডলপাড়ার তছির উদ্দীনের ছেলে। লাশের পাশে একটি পঞ্চের স্যান্ডেল পড়ে ছিল। তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে নাকি আত্মহত্যা করেছে। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দুপুরে রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।

Shamol Bangla Ads

নিহতের স্ত্রী বিউটি বেগম জানান, এক সন্তান তার স্বামী সহ গাজিপুর চান্দুরায় অবস্থান করে তার স্বামী রাজমিস্ত্রীর কাজ করতো। গত ৭ দিন পূর্বে তারা চান্দুরা থেকে রানীনগর নিজ বাড়ীতে আসার পর ৪ দিন পূর্বে রানীনগরের খোট্রা শহরে তার ননদের বাড়ী বেড়াতে আসে। গত রবিবার বিকাল ৪ টায় তার স্বামী শহিদুল ইসলামকে নওগাঁর মানিক, রবি, বুদু ও মিলন নামের বন্ধুরা মোবাইল ফোনে জরুরী কার রয়েছে বলে ডেকে নিয়ে আসে। এরপর স্বামী বাড়ীতে ফিরেনি। পরদিন ভোর ৫ টায় মানিক নামের বন্ধু নিহত শহিদুল ইসলামের ভাগ্নে রানাকে মোবাইল ফোনে জানায় তোমার মামা ছাতিয়ানগ্রাম রেল লাইনের পার্শ্বে পেটের ব্যাথায় ছটফট করছে। এ কথা শুনে নিহতের স্ত্রী সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছে লাশ সনাক্ত করেন। এ দিকে ভোরে এলাকাবাসি ওই স্থানে লাশ দেখে পুলিশকে সংবাদ দিলে লাশ উদ্ধার করেন। পুলিশের ধারনা বিষাক্ত পদার্থ খাইয়ে তাকে মেরে ফেলা হতে পারে। তবে ময়না তদন্তের রির্পোট এলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

আদমদীঘিতে এসএসসি’কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা

গতকাল সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের সংবধানা দেয়া হয়। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা শিবির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর শিবির সভাপতি হেদায়েতুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়ার উত্তর শিবির সভাপতি আল-আমিন, উপজেলা জামায়াত আমির হাফেজ আতোয়ার হোসেন,ঢাকা মিরপুর জামায়াত সভাপতি সোহেল আলম, তানভির আহম্মেদ, রেজোয়ানুল হক, মহব্বত আলী, আতিকুর, মাহামুদুল প্রমূখ। সভায় উপজেলার ১৩০ জন এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

আদমদীঘিতে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে যুবদলের মিলাদ মাহফিল ও আলোচনা সভা

Shamol Bangla Ads

সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদত বার্র্ষিকী উপলক্ষে গত রবিার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার যুবদলের উদ্যোগে ঢাকা রোড নামকস্থানে মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভার অয়োজন করা হয়। যুবদল নেতা আব্বাছ উদ্দীন মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল সভাপতি মাহফুজুল হক টিকন, মুকুল, ফারুক হোসেন প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!