ads

মঙ্গলবার , ২৭ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভান্ডারিয়ায় এলজিএসপি’র প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ২১০
ভান্ডারিয়ায় এলজিএসপি’র প্রশিক্ষণ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

সুমন মল্লিক, ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় স্থানীয় সরকরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি- ২) এর আওতায় ভান্ডারিয়া উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যদের জন্য ১দিনের প্রশিক্ষণ কোর্স এর প্রথম দিন গতকাল সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন পরিচালক (যুগ্ন সচিব) স্থানীয় সরকার বরিশাল বিভাগ প্রণয় কান্তি বিশ্বাস। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, আলহাজ্জ্ ছিদ্দিকুর রহমান টুলু, মশিউর রহমান মৃধা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন প্রমূখ। এর পূর্বে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রকল্প লার্নিং এন্ড আর্নিং এর আওতায় অনলাইনে আয় করে সাবলম্বী হওয়ার ৫দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী। এখানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউএনও কাজী মাহবুবুর রশিদ, প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শফিউল আযম আরিফ প্রমূখ। এ প্রশিক্ষনে বিভিন্ন পেশায় নিয়োজিত ৫০জন প্রশিক্ষানার্থী অংশগ্রহন করেন। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়জনে উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর সকল সদস্যকে ২দিন ব্যাপি সক্ষমতা বৃদ্ধি মূলক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি পরিচালক (যুগ্ন সচিব) স্থানীয় সরকার বরিশাল বিভাগের প্রণয় কান্তি বিশ্বাস । এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার , ইউএনও কাজী মাহবুবুর রশিদ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার ,প্রোগ্রাম রিসোর্স পারসন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন ও আওয়ামীলীগ নেতা হাফিজুর রশিদ তারেক প্রমূখ।

অনলাইনে লার্নিং এ- আর্নিং
ভান্ডারিয়ায় ৫ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু

Shamol Bangla Ads

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে অনলাইনে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক ৫ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার ভা-ারিয়া সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে পিরোজপুর জেলা প্রশাসক একে এম শামিমুল হক ছিদ্দিকী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।
ভা-ারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদের সভাপেিত্ব সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সহকারী প্রকল্প সমন্বয়কারী আনম সফিউল আজম,ট্রেইনার ফাহিম কল্লোল, মো. তোফাজ্জল হোসেন প্রমূখ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পেশার মোট ৫৫জন প্রশিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এতে অনলাইনে শিক্ষণের পাশাপাশি অনলাইনে উপর্জন ওয়েভ এন্ড গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষাথীদের সম্যক ধারনা দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুমিল্লা জেলা ঐক্য পরিষদসহ… পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় ধর্ষণের পর হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads