ads

মঙ্গলবার , ২৭ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদন্ড

খবর টি পড়েছেন : ১৮৩
কুলাউড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদন্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সাহেল মিয়া (২১) নামের এক বখাটেকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলাম এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত সাহেল মিয়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের তাহের আলীর ছেলে।
জয়চন্ডী ইউপি সদস্য মো রমজান আলী জানান, সকালে স্থানীয় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী শিক্ষকের কাছে প্রাাইভেট পড়ে ফিরে আসার পথে ঘাগটিয়া এলাকায় বখাটে সাহেল তাকে উত্ত্যক্ত করে। এ সময় ছাত্রী চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাহেলকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাহেলকে আটক কওে থানায় নিয়ে আসে ও ইউএনও শামছুল ইসলামকে বিষয়টি জানায়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।
কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত পরবর্তী সংবাদ মহাদেবপুর সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads