মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের ৪৩ লক্ষ ৪৬ হাজার ১৪৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬ মে সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী (দুলাল) এ বাজেট ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, ইউপি সচিব আঃ রাজ্জাক, সদস্য একরামুল ইসলাম, আফছার আলী, মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবেদ আলী মন্ডল প্রমুখ। বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো নির্মাণসহ জনকল্যাণমূলক কাজগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে ইউপি সচিব আঃ রাজ্জাক উল্লেখ করেন।




