কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার হরিনারায়ণপুর ও জুগিয়া মাদারশাহ পুকুরের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর পালপাড়া এলাকার ডাঃ শহিদুলের ছেলে সাইফুল্লাহ (১২) ও হরিপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে বকুল আলী (৩৫)।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল ইসলাম জানান, সোমবার বিকেল ৪টার দিকে হরিনারায়ণপুর পালপাড়া এলাকার ডাঃ শহিদুলের ছেলে সাইফুল¬াহ বাই সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলো। এ সময় একটি দ্রুতগামী বালি বোঝাই ট্রলি সাইফুল¬াকে চাপা দেয়। এতে ঘটনাস্থানেই সাইফুল্ল¬াহ মারা যায়। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রলি আটক করলেও চালক পালিয়ে যায়।
এদিকে সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাড়কের জুগিয়া মাদারসাহ পুকুরের কাছে লিচু বোঝাই ট্রলি থেকে পড়ে ব্যবসায়ী বকুল (৩৫) নামে একজন নিহত হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, লিচু ব্যবসায়ী বকুল রাজশাহী থেকে লিচু কিনে করিমন যোগে কুষ্টিয়ায় ফিরছিলেন। এ সময় জুগিয়া মাদারশাহ পুকুরের সামনে পৌছলে করিমন নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসে ধাক্কা মারে। এসময় করিমন থেকে ছিটকে বাসের সাথে ধাক্কা লেগে বকুল মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আশাংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুইজনের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।



















