হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে পেটের ব্যথার যন্ত্রনা সইতে না পেরে হতদরিদ্র এক বৃদ্ধা আতœহত্যা করেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, উপজেলার নামা শাহেদল গ্রামের মতি মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (২৫মে) সকালে প্রচন্ড পেটের ব্যথায় অস্তির হয়ে বাড়ির পিছনে জঙ্গলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




