ads

রবিবার , ২৫ মে ২০১৪ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় সাংবাদিক হত্যার অন্যতম আসামী মমিন গ্রেপ্তার

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০১৪ ৭:২৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় সাংবাদিক হত্যার অন্যতম আসামী মমিন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক সদরুল নিপুল হত্যা মামলার অন্যতম আসামি মোমিনুল ইসলাম(৩২) ওরফে গার্ড মমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমিন সদর উপজেলার মোমিনপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, সাংবাদিক সদরুল নিপুলের হত্যাকারীদের কয়েকজন নীলমনিগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সদর থানার (ওসি-তদন্ত) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন মমিন।

উলে­খ্য, গত ২০ মে রাতে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক সদরুল নিপুল। পরদিন সকালে মোমিনপুর স্টেশনে রেললাইনের পাশ থেকে তাঁর ১০ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। চুয়াডাঙ্গায় কর্মরত সকল সাংবাদিক সদরুল নিপুলের হত্যাকারীতের গ্রেফতারের দাবিতে তিন দিনের কর্মসূচী ঘোষনা করে। আজ তৃতীয় দিনের সাংবাদিকেরা চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্ত¡রে মানববন্ধন শেষে আসামীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কাছে স্বারকলিপি পেশ করে।

Need Ads
error: কপি হবে না!