ads

রবিবার , ২৫ মে ২০১৪ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সদরপুর হাসপাতালের সেই বৃদ্ধের ঠাঁই মিলেছে আগৈলঝাড়া শহীদ আবদুর রব ছেরনিয়াবাত বৃদ্ধ নিবাসে

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০১৪ ৭:৪৪ অপরাহ্ণ

Photo- Agailjharaআগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : ফরিদপুরের সেই বৃদ্ধর অবশেষে ঠাঁই মিলেছে বরিশাল-১ আসনের এমপি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ্ প্রতিষ্ঠিত শহীদ আবদুর রব ছেরনিয়াবাত বৃদ্ধ নিবাসে।
জানা গেছে, পরিচয়হীন এক বৃদ্ধকে ফরিদপুরের সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার দেয়ার সংবাদ ২৩ মে জাতীয় পত্রিকায় ‘কে এই বৃদ্ধ?’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এসংবাদ পত্রিকায় দেখতে পেয়ে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ্ ওইদিন রাতে সদরপুর হাসপাতালের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফজিলাতুন নেছার সাথে যোগাযোগ করে তার খোঁজ নেয়। ২৪ মে গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছকে পাঠিয়ে বৃদ্ধকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে এনে বরিশাল-১ আসনের এমপি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ্ প্রতিষ্ঠিত শহীদ আবদুর রব ছেরনিয়াবাত বৃদ্ধানিবাস ও এতিমখানায় আশ্রয় দেন। আবুল হাসানাত আবদুল্লাহ্ ওই বৃদ্ধকে গোসল করিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দেন। সেই মুহুর্তে নিজের ব্যবহার্য লুঙ্গীসহ কাপড়চোপড় দেন। পরে আবুল হাসানাত আবদুল্লাহ গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মনিরুজ্জামানকে দিয়ে বৃদ্ধকে চিকিৎসা সেবা দেন। ইতোমধ্যেই ওই বৃদ্ধর জন্য নতুন জামা-কাপড়, বিছানাপত্র ক্রয় করা হয়েছে। তার সার্বিক দেখাশুনার জন্য নুরুজ্জামানসহ দু’জনকে নিয়োগ দেয়া হয়েছে। চিকিৎসা সেবায় ওই বৃদ্ধ বর্তমানে অনেকটাই সুস্থ হলেও তিনি তার নাম ও ঠিকানা বলতে পরেননি। এক এক সময় একাধিক নাম-ঠিকানা বলেন। তবে ভাষাগত দিক থেকে বৃহত্তর যশোর এলাকার লোক বলে ধারণা করা হচ্ছে। মানসিকভাবে বিপর্যস্ত ও প্যারালাইজড্ ওই বৃদ্ধকে তার পরিবার বোঝা মনে করে গত ১৫ মে ফরিদপুরের সদরপুর হাসপাতালে ফেলে রেখে যায়। তারপর থেকে ওই বৃদ্ধের স্বজনদের কোন খোঁজ পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!