পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পল্লীশ্রী নওগাঁ ইউনিটের আয়োজনে উপজেলা সভা কক্ষে রবিবার বিকেলে পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক কানেক্টর চেঞ্জমেকার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

পত্নীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা চেঞ্জমেকার সভাপতি মরিয়ম বেগম শেফার সভপাতিত্বে পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা চেঞ্জমেকার সাধারন সম্পাদক ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান (গোল্ডেন), মোস্তাফিজুর রহমান, বাসেদ আলী, ফরিদা বেগম, পল্লীশ্রীর মাঠ প্রশিক্ষক রুবিনা আক্তার সহ অন্যান্য সূধীজন প্রমূখ।

নওগাঁর পত্নীতলায় কারিতাসের নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত
কারিতাস রাজশাহীর পত্নীতলা এরিয়া অফিসের আয়োজনে কারিতাসের সমমনা সংগঠন গুলোর সাথে এক নেটওয়ার্ক সভা রবিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার অন্যতম বিদ্যাপিঠ নজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব লতিফর রহমান শাহ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজিজুর রহমান। এসময় অন্যান্যের মদ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম দে, ব্র্যাকের পিও সুবাস চন্দ্র পাহান, সাফবিন প্রকল্পের নওগঁর আবুল বাশার, লুথারেন ফিনিসের পরেশ হাসদা, বিএসডিওর আব্দুস সালাম, আশ্রয়ের পরেশ পাহান, মথুরাপুর শিশু শিক্ষা কেন্দ্রের সভাপতি নিতাই টপ্প, আছিয়া খাতুন, মিজানুর রহমান, শক্তি প্রকল্পের অভিলাষ বিশ্বাস প্রমূখ।




