মো. আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : কৃষকদের জমিতে কীট নাশক নিধনের জন্য সহায়ক হিসাবে গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামে কৃষকদের মাঝে এলজিএসপির অর্থায়নে ক্রয়কৃত বিনা মুল্যে ৭০ টি স্প্রে মেশিন বিতরন করেন অত্র এলাকার মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা আখি, ইউপি সদস্য আব্দুল হামিদ জুয়েল, আতাউর রহমান তোতা। এসময় ইউপি সচিব জিয়াউল হাসান জুয়েলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




