ads

রবিবার , ২৫ মে ২০১৪ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৫, ২০১৪ ৭:৩৪ অপরাহ্ণ

Rajarhat Nws Pic-25-05-14মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২৫ মে রবিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মওসুমে রাজারহাট উপজেলায় সরকারিভাবে ১ হাজার ৬শ’ ৬৪ মে. টন চাল ক্রয় করার জন্য বরাদ্দ আসে। প্রতি কেজি চালের মূল্য ৩১ টাকা নির্ধারণ করা হয়। ৫৩টি রাইচ মিল ডিলারদের কাছ থেকে সরাসরি আগামী ৩০ আগষ্ট পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্য গুদাম কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম। এ উপলক্ষে খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নওশাদ আলী, ওসি এলএসডি মো. মনোয়ারুল ইসলাম, ডিলার আলহাজ্ব মো. আব্দুল গফুর, আমজাদ হোসেন, মাজেদুর রহমান বুলন, সেলিম আহমেদ প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!