শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী সমবায় সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে চলছে ভোট গ্রহণ। এতে সভাপতি পদে সাবেক সভাপতি কোরবান আলী, কোষাধাক্ষ পদে আয়নাল হক ও ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আব্দুর রেজ্জাক বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অপর ১১ টি পদের জন্য ১৩জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এতে ভোটার সংখ্যা ১৫১ জন। সভাপতি কোরবান আলী বর্তমানকে বলেন, শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ শেষ হয়।




