আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির তেতুলিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রবিবার দুপুরে এক আলোচনা সভা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংসদের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু তালেব দুলাল, জিয়া স্মৃতি সংসদের সহ সভাপতি নাছের আলী মন্ডল, মাজদুল প্রমানিক, এচাহাক আলী মন্ডল, হজরত আকন্দ, ফরিদ উদ্দীন, সইদুল ইসলাম, টুকু, বাচ্চু, মকলেছ সাখিদার প্রমূখ। সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদারের আহবানে সংসদের সকল সদস্য যে কোন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আদমদীঘিতে স্কুলছাত্রীকে যৌনহয়রানি মামলার পলাতক আসামী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে ইসলামি মাহফিলে যাবার পথে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী (৯)কে বাঁশ ঝাড়ের নীচে গর্তে নিয়ে যৌনহয়রানি করা সংক্রান্ত মামলার পলাতক আসামী ফিরোজ (২৪) অবশেষে শনিবার রাতে এস.আই সুব্রত বগুড়ার ঠনঠনিয়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ফিরোজ পলাশী গ্রামের আব্দুল হামিদের ছেলে।
উল্লেখ্য ১০ মার্চ আদমদীঘির দত্তবাড়িয়া গ্রামে মুসল্লিরা ইসলামি মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টা দিকে দরিদ্র ভ্যান চালকের মেয়ে ওই স্কুল ছাত্রী তার অপর বান্ধবীদের সাথে ইসলামি মাহফিলে যাচ্ছিল। এ সময় ফিরোজ ছাত্রীকে ধরে মসজিদের পাশে বাঁশ ঝাড়ের নীচে একটি গর্তে নিয়ে যৌনহয়রানি করে। মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল।




