চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের চুল ব্যবসায়ী আলম (২৬) ঢাকা থেকে চুল কিনে বাড়ি ফেরার পথে পাটুরিয়া ঘাট থেকে অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা তার মুক্তিপণ বাবদ দেড় লাখ টাকা চাঁদাদাবী করে আলমের পরিবারের কাছে মোবাইল করছে। দাবী চাঁদার টাকা সোমবারের মধ্যে না দিলে আলমকে হত্যা করে লাশ গুম করেফেলার ল হুমকি দিয়েছে অজ্ঞাত অপহরণকারীরা।
অপহৃতর পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের আমির হোসেনের ছেলে চুল ব্যবসায়ী আলম হোসেন ২ মে শুক্রবার রাতে চুল কেনার উদ্দেশ্যে ঢাকায় যায়। ঢাকা থেকে চুল কিনে ৭ মে বুধবার রাতে নাইট কোচে (ঢাকা পরিবহন) বাড়ি ফিরছিল। রাত ১২ টার দিকে ঢাকা কোচটি পাটুরিয়া ঘাটে পৌছে ফেরীর জন্য অপেক্ষা করতে থাকে। পরদিন ৮ মে বৃহস্পতিবার ও ১০ মে রবিবার সন্ধায় অপহৃত আলমের মোবাইল ফোন থেকে অজ্ঞাত অপহরণকারীরা তার বাড়িতে ফোন করে দেড় লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা সোমবারের মধ্যে দিতে ব্যর্থ হলে আলমকে তারা খুন করে লাশ গুমকরে ফেলবে বলে জানিয়েছে।
এব্যাপারে রবিবার দুপুর এক টার দিকে অপহৃতের পরিবারের লোকজন দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করতে এলে বিষটি জানাজানি হয়ে যায়।
এব্যাপারে দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, ঘটনাস্থলটি আমার থানা এলাকার মধ্যে না হওয়ায় অপহৃতের পরিবারকে সংশ্লিষ্ট থানায় দ্রুত যোগাগের পরামর্শ দিয়েছি।




