ads

রবিবার , ১১ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভান্ডারিয়ায় আওয়ামীলীগ কর্মী নিহত: পিতা সহ যুবলীগের ২কর্মী গুরুতর আহত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০১৪ ৫:১২ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় আওয়ামীলীগ  কর্মী নিহত: পিতা সহ যুবলীগের ২কর্মী গুরুতর আহত

ভাণ্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দূবৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক আওয়ামীলীগ  কর্মী নিহত ও পিতা সহ যুবলীগের ২কর্মী গুরুতর আহত হয়েছেন।
ভান্ডারিয়া থানা সূত্রে জানাগেছে,  শনিবার রাত দেড় টায় উপজেলার ইকড়ি ইউনিয়নের বাজার সংলগ্ন¡ শামসু মহুরী নামের এক সালিশদারের বাড়িতে দরজা ভেঙ্গে একদল দূর্বিত্ত ঘরে ঢুকে। এক পর্যায়ে দূর্বিত্ত¡রা শামসুর মহুরীর ছেলে ইকড়ি ইউনিয়ন যুরলীগ কর্মী শাহাদাত (৩২) ও সরোয়ার (২৫) কে কুপিয়ে আহত করে, এবং শাহাদাত হোসেনের ডান হাত ও ডান পা এবং সরওয়ারের দুই পা ও এক হাত শরীর থেকে প্রায় বিছিন্ন করে ফেলে । পরে তার বাবা শামসু মহুরী এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে। এর আগে দূবৃত্তরা শামসুর দুই প্রতিবেশী স্বজনের ঘর তালাবদ্ধ করে রাখে। এ সময় তাদের ডাক চিৎকারে বাজারের পাহাড়াদার আওয়ামীলীগ কর্মী আব্দুর রশিদ খান (৫৫) এগিয়ে এলে তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে নিয়ে এলে কর্মরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, সেখান থেকে বিকেলের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে রলে আহতের মামা জাকির হোসেন জানান। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ভান্ডারিয়া থানায় নিয়ে যায়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে ।

Need Ads
error: কপি হবে না!