ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে মিলাদ মাহফিল, আলোচনা ও পুরস্কার বিতরনী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৯, ২০১৪ ৭:৩৮ অপরাহ্ণ

KUKমৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার দুপুর ১২টায় মিলাদ মাহফিল, পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে অধ্যক্ষ মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও প্রভাষক শাহা গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া-কমলগঞ্জ (আংশিক) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নেহার বেগম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ, মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা সিপিবির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা তালামিযের সভাপতি হাফেজ মহসীন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, কলেজ কমিটির সদস্য কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, আমেরিকা প্রবাসী সাংবাদিক মইনুর রহমান সুয়েব, পৌর কাউন্সিলর ফয়জুর রহমান ফুল প্রমুখ ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মোঃ আব্দুল মতিন হামদ, নাত ও গজলে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে পুুরস্কার বিতরন করেন ।
পরে মিলাদ পরিচালনা করেন মাওলানা শামছুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন হাফেজ মহসীন খান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!