ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে মুঠোফোন জরুরী স্বাস্থ্যসেবা কার্যক্রম থেকে বঞ্চিত উপজেলাবাসী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ৭:৩৮ অপরাহ্ণ

Naogaon-mapতাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে মুঠোফোন জরুরী স্বাস্থ্যসেবা থাকলেও প্রচার না থাকায় এই কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। মানুষের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাড়ে চার বছর আগে সারা দেশের মত নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মুঠোফোনে জরুরী স্বাস্থ্য সেবা দেওয়ার কার্যক্রম চালু হয়।

Shamol Bangla Ads

জানা যায়, এসেবা সম্পর্কে মানুষের ধারনা না থাকায় তা কোন কাজে আসছেনা। কোন রকম প্রচার না থাকায় উপজেলা সদর তো বটেই, প্রত্যন্ত এলাকার লোকজনের কাছে এই সেবা কার্যক্রমটি এখনও আজানাই রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের তথ্য অনুসারে জানা গেছে, ২০০৯ সালের মে মাস থেকে সরকার দেশের ৪১৮টি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে মুঠোফোনে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করে। জরুরী চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতাল ও কমপ্লেক্রে একটি করে মুঠোফোন দেওয়া হয়। নিয়মানুযায়ী এক জন মেডিক্যাল কর্মকর্তার রাত দিন ২৪ ঘন্টা ওই মুঠোফোনের মাধ্যমে জনগণকে জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শ দেয়ার কথা। ফোন নম্বারটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন ও প্রচারে সরকারী নির্দেশনা রয়েছে। জনপ্রতিনিধি, প্রশাসন , শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা মাধ্যমে জনগনকে নাম্বারটি জানাতে বলা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ প্রচার বা প্রদর্শনে উদ্যোগী না হওয়ায় আত্রাই উপজেলায় মুঠোফোনে জরুরী স্বাস্থ্যসেবা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে উপজেলাবাসী। জনস্বাস্থ্য সেবা নয়, মূলত ফোনটি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্রের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীন যোগাযোগের কাজে ব্যবহার করা হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন।

সরেজমিনে গিয়ে জান গেছে, নিয়মানুযায়ী মুঠোফোনটি ২৪ ঘন্টা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে থাকার কথা এবং সেখানে থেকেই চিকিৎসকগণ এর মাধ্যমে চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়ার কথা। আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকাকালে মেডিক্যাল কর্মকর্তা বলেন, মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তত থাকলেও চিকিৎসা সেবা নেয়ার জন্য কাউকে খুব একটা ফোন করতে দেখিনা। এদিকে সরেজমিনে ঘুরে অসংখ্য মানুষের সাথে কথা বলে জানা গেছে, বেশির ভাগ লোকেরই এ ধরনের সেবা সর্ম্পকে কোন ধারনা নেই।

Shamol Bangla Ads

শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এস,এম,মোয়াজ্জেম হোসেন (চাঁন্দু) বলেন, আমি ইউপি চেয়ারম্যান হয়েও মোবাইল ফোনের এই চিকিৎসা সেবা সর্ম্পকে জানিনা। সেখানে আমার ইউনিয়নের সাধারন মানুষ এ সর্ম্পকে জানবে কি করে?
আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস ছালাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃর্বিভাগে ডিসপ্লের মাধ্যমে ফোন নম্বর উল্লেখ সহ এই সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে তবে কর্মসূচিটি চালু আছে। কিন্তু সফল বলা যাবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!