ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিসসো কোসেই কাই-এর পারিবারিক শিক্ষা বিষয়ক সিম্পোজিয়াম : পিতা মাতার পরিবর্তনের মাধ্যমেই সন্তানের পরিবর্তন সম্ভব

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৯, ২০১৪ ৭:৪২ অপরাহ্ণ

COxরামু (কক্সবাজার) প্রতিনিধি :  পিতা মাতার পরিবর্তনের মাধ্যমেই সন্তানের পরিবর্তন সম্ভব। সত্যি সত্যি সন্তানদের ইতিবাচক পরিবর্তন করতে চাইলে তাহলে পিতা মাতার পরিবর্তন না হলে চলবে না। সন্তানদের যদি পরিবর্তন না হয়,বুঝতে হবে  পিতা মাতা  নিজেদের পরিবর্তন করতে পারছে না তার প্রমান। কঠোর হয়ে নয়,আদর সোহাগে জড়িয়ে সন্তানদের লালন পালন করতে হবে। ভুলের জন্য বকাবকি নয়,তার কৃতিত্বের জন্য বেশী বেশী প্রশংসা করলেই সেই সন্তান সঠিক জ্ঞান বুদ্ধিুতে বেড়ে উঠবে।
শনিবার বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জাপান ভিত্তিক সংগঠন রিসসো কোসেই কাই কক্সবাজার আয়োজিত পারিবারিক শিক্ষা বিষয়ক সিম্পোজিয়ামে জাপানের টোকিও পারিবারিক শিক্ষা গবেষনাগারের অন্য তম কর্মকর্তা নাকানিসি প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন। সিম্পোজিয়ামে বিশেষ অতিথির বক্তব্য দেন রিসসো কোসেই কাই-এর দক্ষিণ এশীয় প্রধান রেভারেন্ড মিৎসুয়ুকি আরিতোমি সান। শুরুতে স্বাগত বক্তব্য দেন রিসসো কোসেই কাই কক্সবাজারের পরিচালক বাবুল বড়ুয়া। এর আগে রিসসো কোসেই কাই রামু শাখার শিল্পিদের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে জাপানের সাচিসাকিমু,হারউচিকেনজি,সহকারী ব্রাঞ্চ মিনিস্টার কাঞ্চন বড়ুয়া,কক্সবাজার সেন্টারের মিশনারি প্রধান অশোক বড়ুয়া, জেনারেল সেক্রেটারী রুমন বড়ুয়া‘ শিক্ষা বিষয়ক সম্পাদক মুকুট বড়ুযা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওমেনস লিডার রিটা বড়ুয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!