ভোলা প্রতিনিধি : ভোলাসহ দক্ষিনাঞ্চলে ৫ দিনের সফরে এসে সোমবার বিকালে ভোলা জেলা প্রশাসনের শীর্ষ দু’কর্মকর্তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার একান্ত রুদ্ধদার বৈঠক হয়েছে। ওই বৈঠকে নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। কেউ বলছেন উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ হচ্ছে কিনা তা জানতে , কেউ বলছেন প্রশাসনকে নিরপেক্ষ থাকার বিষয়, কেউ বলছেন শুধু সৌজন্য বেঠক হয়েছে। এমন নানা আলোচণা গতকাল মঙ্গলবার ও নির্বাচনী এলাকার মানুষের মুখে মুখে ছিল। তবে প্রশাসনিক সূত্র জানায় মার্কিন রাষ্ট্রদূত বেসরকারি সংস্থা ড্রর্পের স্যানিটেশন প্রকল্পসহ কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করতে দক্ষিনাঞ্চলের সফরের কর্মসূচি হিসাবে সিপ্লেন যোগে প্রথমে ভোলায় আসেন। চরফ্যাশন, বোরহানউদ্দিন সফর শেষে দুপুর আড়াইটা থেকে ঘন্টা ব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে রুদ্ধদার বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা ,পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন,ড্যান মজিনার সফর সঙ্গী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ( ইউএস-এআইডি) মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি। ওই বৈঠকে কোন সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ছিল । তবে ভোলা জেলার পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ক্রেষ্ট দেয়ার সময় কয়েক জন সাংবাদিকদের ছবি তুলতে অনুমতি দেয়া হয়। ওই বৈঠকে কি নিয়ে আলোচনা হয় তা জানা যায় নি । উপজেলা নির্বাচন চলমান অবস্থায় ড্যান মজিনার সফর নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শেষ নেই। ২৭ ফের্রুয়ারি ভোলার ২টি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে এগুলো হলো বোরহানউদ্দিন ও চরফ্যাশন। ১৫ মার্চ ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ও ২৩ মার্চ দৌলতখান, তজুমদ্দিন, ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা ছিল কিনা এ নিয়ে খোদ প্রার্থীদের ও সমর্থকদের মধ্যে নানা কথা ওঠে।




