ভোলার ২ উপজেলায় পরিষদ নির্বাচনে ৯০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

খবর টি পড়েছেন : ২১৯
ভোলার ২ উপজেলায় পরিষদ নির্বাচনে ৯০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন ও বোরহানউদ্দিনের ১৭০টি ভোটকেন্দ্রের মধ্যে ৯০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

এর মধ্যে বোরহানউদ্দিনে ৩০ টি ও চরফ্যাশনের ৬০টি কেন্দ রয়েছে। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যাস্থা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে চরফ্যাশন উপজেলা গঠিত। এতে চেয়ারম্যান পদে তিন জন,ভাইস চেয়ারম্যান পদে চার জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই উপজেলায় ভোটার সংখ্যা দুই লাক্ষ ৭১ হাজার ৫৭৮ জন। চরফ্যাশন থানার ওসি আবুল বাশার জানান, চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনের ১১০টি ভোটকেন্দ্রের মধ্যে ৬০টিকে অধিক ঝুঁকিপূণ ঘোষণা করা হয়েছে।

৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই উপজেলায় ভোটার সংখ্যা এক লাক্ষ ৪৬ হাজার ৯৮৫ জন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েত হোসেন জানান, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনের ৬০টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি ও সাধারণ ঝুঁকিপূর্ণ ৩০টি কেন্দ্র রয়েছে।
নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন । উপজেলা গুলোতে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।
ভোলার নির্বাচন রির্টানিং অফিসার আবু সাঈদ জানান, অবাদ,সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচণী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, বিজিবি, ও কোষ্টগার্ড সদস্য মোতায়েন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তী সংবাদ ভোলায় মার্কিন রাষ্ট্রদূত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনায়…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads