টাঙ্গাইল প্রতিনিধি : আমরা একা তেমন কোন ভাল কাজ করতে পারি না তাই ভাল কাজে সমমনা লোকদের নিয়ে একত্র হয়ে কাজ করলে খুবই সহজ হয়। বিগত বছরের কর্মকান্ডের সামগ্রীক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী সময়ে কর্মপরিকল্পনা গ্রহন করা সহজতর হবে বলে আমার বিশ্বাস। তাছাড়া সমবায়ী আমাদের আর্থ সমাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। উপজেলা নিবার্হী অফিসার মোহা:রফিকুল ইসলাম প্রধান অতিথীর বক্তৃতাকালে গতকাল বুধবার সকাল ১০টায় বিআরডিবির হলরুমে কালিহাতী উপজেলা ইউসিসিএলি:এর ২৮তম বার্ষিক সাধারন সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা ইউসিসিএলি:এর চেয়ারম্যান মোহা:আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,কালিহাতী পৌর মেয়র আনছার আলী বিকম ,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তাছির আহম্মেদ খান, বিআরডিবি ভাইস চেয়ারম্যান আকবর আলী, কালিহাতী পৌর আ.লীগের নেতা আবু মোহাম্মদ জিন্নাহ প্রমুখ । সাগত বক্তব্য রাখেন উপজেলা পলী উন্নয়ন কর্মকর্তা রেবা রানী ঘোষ। সভায় উপজেলা ইউসিসিএলি:এর নিজস্ব জমি উপজেলা পরিষদের কাছে প্রকৃত দামে ক্রয় করার সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। পরে প্রধান অতিথী ও বিশেষ অতিথি শ্রেষ্ঠ সমবায়ী ,শ্রেষ্ঠ কৃষকদের হাতে পুরুস্কার তুলে দেন।




