মোঃ গোলাম রব্বানী, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় বিরল রোগে আক্রান্ত আবুল বাজাদার (২৫) বাঁচতে চায়। সে দীর্ঘদিন বিরল এ রোগে ভূগছেন, তার অপারেশনের জন্য ৫ লাখ টাকার প্রয়োজন। এ জন্য সে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। জানাগেছে, পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মোঃ মানিক বাজাদারের পুত্র মোঃ আবুল বাজাদারের প্রায় ৬/৭ বছর পূর্বে সকল হাতে-পায়ে আঁচুলি হলে প্রথমে সে মঠবাটিস্থ ডাঃ তপনের নিকট হোমিও প্যাথি চিকিৎসা গ্রহন করেন। এতে সে আরোগ্য লাভ না করে উল্টো বিরল এ রোগটি আবুলের দু’হাত ও পায়ে তালগাছের পাতার মত ও শিকড়ের মত বাঁকানো মারাত্মক আকার ধারণ করেছে। সে দেশের বিভিন্ন ডাক্তারের স্মরনাপন্ন হয়ে অবশেষে প্রতিবেশি দেশ ভারতের বেলভিউ ক্লিনিকের ডাঃ অমরেশ কুমারের নিকট চিকিৎসাধীন রয়েছেন। এখানে পরীক্ষা-নীরিক্ষার পর কর্তব্যরত ডাক্তার তাকে মাদ্রাজে অপারেশনের জন্য পরামর্শ দিয়েছেন। অপারেশন করতে এখন তাঁর প্রয়োজন ৫ লাখ টাকা। যা হতদরিদ্র আবুল ও তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সে দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। তার সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাইকগাছা শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান। সাহায্য পাঠাবার ঠিকানা-আবুল বাজাদার সঞ্চয়ী হিসাব নং-১১৯৯৮, ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখা, খুলনা বাংলাদেশ। মোবাইল নং-০১৯১৭-৮২৮৩৯২।




