পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

খবর টি পড়েছেন : ২১৭
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ গোলাম রব্বানী, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইলিয়াস হোসেন চূড়ান্ত এসব প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান (আনারস), ১৯ দলীয় জোট মনোনিত জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী (দোয়াতকলম), উপজেলা জাপা ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর (ঘোড়া), সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (কাপপিরিচ), বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) কবি ডাক্তার জিএম আবদার রশীদ (চিংড়ীমাছ)। ৭ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ কামাল হোসেন (টিউবওয়েল), স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব মাওঃ মুজিবুর রহমান সানা (তালা), বিএনপি নেতা মোঃ আব্দুল গফুর (টিয়াপাখি), এ্যাড. এসএম মুজিবর রহমান (বই), যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু (্উড়োজাহাজ), ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল (মাইক), ইউনাইটেড কমিউনিষ্ট নেতা শাহাজান সিরাজ সাজু (চশমা)। ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়াম্যান ও বিএনপি মনোনিত রাবেয়া হোসেন (হাঁস), আ’লীগ মনোনিত ইউপি সদস্য দীপ্তি চক্রবর্তী (পদ্মফুল), জামায়াত মনোনিত শাহানারা খাতুন (কলম) ও মোছাঃ মাছুমা খাতুন (ফুটবল)।

পাইকগাছায় স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

Shamol Bangla Ads

খুলনার পাইকগাছায় হোটেল রেষ্টুরেন্টে স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগ ও নবলোক পরিষদ এবং ওয়াটার এইড ইন বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে স্থানীয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে কাউন্সিলর মোঃ আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, আসমা আহম্মেদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, ষোলআনা সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, আবু জাফর, সাংবাদিক আব্দুল আজিজ, কাজী জাহাঙ্গীর হোসেন, ইমদাদুল হক, আসাদুল ইসলাম ও নবলোক পরিষদের মইনুদ্দিন শেখ, সুমন খান ও এজাজুর রহমান। অনুষ্ঠানে মানসম্মত খাবার ব্যবস্থাপনার উপর নমিতা হোটেল মালিককে প্রথম, গাজী হোটেল দ্বিতীয় এবং সবুর হোটেল মালিককে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিরল রোগে আক্রান্ত আবুল বাজাদার বাঁচতে চায় পরবর্তী সংবাদ ঝিনাইগাতী উপজেলা নির্বাচন : আওয়ামী লীগ-বিএনপির অস্তিত্বের লড়াই

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads