ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভেড়ামারা উপজেলা চেয়ারম্যানসহ ৭ বিএনপি নেতা-কর্মী কারাগারে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ১:৫৬ অপরাহ্ণ

Alam copyকুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দায়ের করা বিস্ফোরক মামলায় সদ্য নির্বাচিত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, বিএনপি নেতা চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান জানবার হোসেনসহ সাত বিএনপি নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার বিকেল ৩টায় এ আদেশ দেন। আদালত ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা তৌহিদুল ইসলাম আলমসহ সাতজন উচ্চ আদালতের নির্দেশক্রমে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আশরাফুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের নবাগত চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম সহ নেতাকর্মীদের মুক্তির দাবী করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি, সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন ও সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা। উলে­খ্য, গত ২৯ ডিসেম্বর ভেড়ামারা শহরের মধ্য বাজারস্থ জাসদ অফিসের সামনে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষ বাধে। ওই সংঘর্ষের ঘটনায় ভেড়ামারা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় ৬২ জনের নাম উলে­খ করে এবং অজ্ঞাত আরও প্রায় ৪শ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২০ জানুয়ারি তৌহিদুল ইসলাম আলমসহ সাতজনকে শর্তসাপেক্ষে ছয় সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে মঙ্গলবার তাদের নিম্ম আদালতে হাজির হতে বলা হয়। গত ১০ ফেব্র“য়ারি ওই মামলায় বিএনপি নেতা বশির উদ্দিন বাচ্চু ও যুবদল নেতা শামীম রেজা আদালতে হাজির হলে তাদেরও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

Need Ads
error: কপি হবে না!