ঝিনাইগাতী উপজেলা নির্বাচন : আওয়ামী লীগ-বিএনপির অস্তিত্বের লড়াই

খবর টি পড়েছেন : ২০১
ঝিনাইগাতী উপজেলা নির্বাচন : আওয়ামী লীগ-বিএনপির অস্তিত্বের লড়াই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Jhinaigatiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলায় ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারী বুধবার। ভোটগ্রহণকে সামনে রেখে ঝিনাইগাতীর জনসাধারণের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ।

Shamol Bangla Ads

এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ১০ হাজার। ভোট কেন্দ্র ৫২টি। বড় দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি উভয় দলেরই এ নির্বাচন অস্তিত্বের লড়াই। ২০০৮ সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী এসএমএ ওয়ারেজ নাঈমকে পরাজিত করে বিএনপি’র আমিনুল ইসলাম বাদশা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনেও আওয়ামী লীগ সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা উভয় দল থেকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
আওয়ামী লীগ চাইছে বিগত নির্বাচনে হারানো পদটি উদ্ধার করতে। আর বিএনপি চাইছেন পদটি ধরে রাখতে। বিএনপি প্রার্থী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম বাদশা (দোয়াত-কলম) দুদকের মামলায় জেল-হাজতে থেকে নির্বাচনে অংশগ্রহণ করলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএমএ ওয়ারেজ নাঈম (আনারস) এর সাথে মূল প্রতিদ্ব›িদ্বতা হবে। এ নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব অন্যান্য প্রার্থীরা হলেন, উপজেলা চেয়ারম্যান (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান) মোফাজ্জল হোসেন (স্বতন্ত্র) প্রতীক ঘোড়া, অধ্যাপক মাহবুব উল আলম (স্বতন্ত্র) প্রতীক কাপ-পিরিচ, সোরোয়ার বাহাদুর লাল (স্বতন্ত্র) প্রতীক মোটর সাইকেল। উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ রকিবুল ইসলাম রুকন (আ’লীগ) প্রতীক চশমা, আবু তাহের (আ’লীগ বিদ্রোহী) প্রতীক টিউবওয়েল, আমিরুল ইসলাম মক্কু (বিএনপি) প্রতীক উড়োজাহাজ, আব্দুল বারী সরকার (বিএনপি) প্রতীক টিয়াপখি, আব্দুল মান্নান হিরা (বিএনপি) প্রতীক তালা। ভাইস চেয়ারম্যান মহিলা আয়শা সিদ্দিকা (আ’লীগ) প্রতিক সেলাই মেশিন, জেবুন নেছা হক কোহিনুর (বিএনপি) প্রতীক পদ্মফুল, মাহমিদা আক্তার কবরী (স্বতন্ত্র) প্রতীক বৈদ্যুতিক পাখা, নুরজাহান (স্বতন্ত্র) প্রতীক হাঁস, লাইলী বেগম (স্বতন্ত্র) প্রতীক কলস, রুবী বেগম (স্বতন্ত্র) প্রতীক ফুটবল।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৭ প্রার্থীকে প্রতীক… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কোচ সংস্কৃতি রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads